সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

গোপালগঞ্জে আগুনে পুড়ল ১০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কোটলীপাড়ার ঘাঘর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে বা কোন দোকান থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

শনিবার রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারের ব্যাপারী পট্টিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ও কোটালীপাড়া থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, ঈদের দিন হওয়ায় বাজারের সকল দোকান বন্ধ ছিল। রাত ১০টার দিকে ঘাঘর বাজারের ব্যাপারী পট্টি রোডে হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ১০/১২টি দোকান পুড়ে ছাই ও আরো কয়েকটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ