মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

‘গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ এপ্রিল) নগরের মেহেদীবাগ বাসভবনে পেশাজীবী, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, রমজান মাসেও আন্দোলন অব্যাহত ছিল, এই আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত জনগনের সরকার গঠন না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববাসী বাংলাদেশের প্রতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। জনগণ বন্দি অবস্থায় দেশে বসবাস করছে। এখানে জনগনের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই, নিরাপত্তা নাই।

এ সময় বিএনপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা, পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতারা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ