সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

স্মার্টফোন দীর্ঘদিন ভালো রাখার ৪ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। একবিংশ শতাব্দীতে এসে স্মার্টফোন ছাড়া জীবন প্রায় অচল। গ্যাজেটটির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। শুধু যোগাযোগের মাধ্যমই নয় আরও অনেক কাজে ব্যবহার হচ্ছে স্মার্টফোন। তবে সঠিকভাবে এর ব্যবহার না করেন তাহলে বিপদ ঘনিয়ে আসতে পারে খুব শিগগিরই।

স্মার্টফোন ব্যবহারে কিছু ভুল অনেকেই প্রায়ই করে থাকেন। কিন্তু সচরাচর এই বিষয়গুলো খেয়াল করা হয় না। কিন্তু এসব ভুলেও স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হয়। চলুন দেখে নেওয়া যাক কোন কাজগুলোর কারণে ফোনের আয়ু কমছে-

ভেজা জায়গায় ফোন রাখা: ফোন নতুন বা পুরনো, ভেজা জায়গায় রাখা যাবে না। আজকালকার অধিকাংশ ফোনে আইপি৬৮ ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টান্ট থাকে। কিন্তু তাইবলে ভেজা জায়গায় বেশিক্ষণ রাখার মতো না। ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এমনকি টেবিলে পানি পড়লে তার ওপর ফোন রাখবেন না। অনেক সময় হার্ডওয়ারের ভেতরে তা বড় সমস্যা করতে পারে।

সারারাত ফোনে চার্জ দেবেন না: অনেকেই রাতে ঘুমনোর সময় ফোন চার্জে রেখে ঘুমোন। এমনটাও ঠিক না। কারণ ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও প্রেশার ফেলতে থাকে চার্জার। এভাবে আপনার ফোনের ব্যাটারির সক্ষমতা দ্রুত কমে। অনেক সময় ফোন গরম হয়ে যেতে পারে। নতুন ফোনের ক্ষেত্রে আজকাল এজন্যও ব্যাটারির সমস্যা হয়।

ফোনের চার্জ ১০% এর নিচে আনা যাবে না: ফোনের চার্জ কখনো ১০ শতাংশের নিচে আনা যাবে না। কারণ ব্যাটারির চার্জ অনেক কম হলেও ফোনের আউটপুট কম হয়। এই সময় সফটওয়ার ব্যাটারি অপটিমাইজেশন চালু করে। আর অপটিমাইজেশন চালু হলে ফোনও সব কাজ করতে পারে না। ব্যাটারিতে চাপ মানেই ফোনের ক্ষতি।

গেম খেলার সময় চার্জ নয়: অনেকে গেমিং ফোন কেনেন। খেলার সময় চার্জ দিয়ে রাখেন। এমনটা করবেন না। প্রসেসর তো গরম হচ্ছেই। সঙ্গে চার্জও নিচ্ছে। ব্যাটারি আর প্রসেসর দুটোতেই মাত্রাতিরিক্ত চার্জ থেকে বড় ঝামেলাও হতে পারে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ