সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

রোহিঙ্গাদের জন্য আরও সমর্থন বাড়ান: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমার থেকে প্রাণ ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) টোকিওতে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই আহ্বান জানান।

২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযান থেকে বাঁচতে অনেক সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।

শেখ হাসিনা বলেন, ইউক্রেনের পরিস্থিতির পেছনে জ্বালানি ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য শরণার্থী শিবির পরিচালনার খরচ বাড়ছে।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইতিমধ্যেই শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনা শুরু করেছে। তিনি বলেন, মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই বাস্তবায়িত হয়নি।

সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী বুধবার জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর সঙ্গে দেখা করেন এবং উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করতে সম্মত হন।

শেখ হাসিনা বলেন, তিনি ২০২৬ সালের মধ্যে জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন করতে চান।

রোহিঙ্গা প্রত্যাবাসনের সুবিধার্থে মিয়ানমারে ‘নিরাপদ সুরক্ষা অঞ্চল’ তৈরির আহ্বান যুক্তরাষ্ট্রের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ