শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ চায় না ইরান, তবে অধিকার আদায়ে অটল থাকবে সবসময়: মোজতবা খামেনি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে আবারও  সংসদে পাঁচ সিটির উন্নয়নসহ ১০টি বিল পাস ২০৩৪ সালের মধ্যে অর্থনীতিতে ট্রিলিয়ন ডলার ছুঁবে বাংলাদেশ, সরকারের প্রতিশ্রুতি সিলেটে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ১৭ হাসপাতালে ১০৩ জন ভর্তি লেবাননে হামলা বন্ধ না হলে আলোচনায় বসবে না তেহরান, ইরানের বার্তা দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী শোনো হে নবীন! তোমাকেই বলছি ... প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় দ্বিতীয় মুফতি তাকী উসমানী স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস

আল-আকসায় কুরআন তিলাওয়াতের অভিযোগে তুর্কি নারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদিবাদী শাসক আল-আকসা মসজিদের আঙিনায় পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য তুরস্কের এক মেয়েকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার, ইহুদিবাদী সৈন্যরা অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ থেকে ওজগে জান মুতলু নামের ২৪ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেপ্তার করেছে।

ইহুদিবাদী পুলিশের সমর্থনে মঙ্গলবার সকালে আল-আকসা মসজিদে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, আল-আকসার পূর্ব দিকে বাব আল-রাহমার কাছে এই তুর্কি তরুণী কুরআন তিলাওয়াত করছিলেন।

ইহুদিবাদী সৈন্যরা এই তরুনীর ব্যাগ কেড়ে নেয় এবং তাকে ঐ স্থান থেকে সরিয়ে নিয়ে যায়। আনাতোলির প্রতিবেদক বলেছেন যে মেয়েটি তার ব্যাগ ফেরত পেতে পুলিশকে ধাওয়া করেছিল এবং আল-আকসা মসজিদে ফিরে যাওয়ার সময় কয়েকজন পুলিশ তাকে আটক করে এবং আবার মসজিদ থেকে বের করে দেয়।

এই সংবাদ প্রকাশের আগ পর্যন্ত ইহুদিবাদী সামরিক বাহিনী এ ঘটনা সম্পর্কে আনাতোলিয়া সংবাদ সংস্থার কোন প্রশ্নের উত্তর দেয়নি। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ