বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চট্টগ্রামে টায়ারের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের দেওয়ানহাটে পরিত্যক্ত টায়ারের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে ওই টায়ার গুদামে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অগ্নিকাণ্ডের অল্প কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় বিপুল পরিমাণ কালো ধোয়া দেখা যায় ঘটনাস্থলে।

এদিকে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ