সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আওয়ার ইসলামের ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: সাহিত্যমনা তরুণদের মেধা বিকাশে অনুষ্ঠিত হলো ভাষা-সাহিত্য-সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।

আওয়ার ইসলামের উদ্যোগে ও শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার ব্যবস্থাপনায় আবাসিক- অনাবাসিক সুবিধাসহ কোর্সটি ১ রমজান থেকে শুরু হয়ে চলে ২০ রমজান পর্যন্ত। কোর্সে ক্লাস নেন দেশের শীর্ষ আলেম, লেখক-সাংবাদিকরা।

এদিকে ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্সের ৩৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেয় আইটিভি নিউয়র্ক। এর ফলে আর্থিক সঙ্কটে থাকা অনেক তরুণ নিজেদের মেধা বিকাশের সুযোগ পায়।

আইটিভি নিউয়র্ক’র সিইও মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, মেধা বিকাশে প্রশিক্ষণের কদর বিশ্বময়। অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম দেশে মাতৃভাষা চর্চায় নিয়মিত ভাষা-সাহিত্য-সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করে থাকে। এবারের আয়োজনে পাশে থাকতে পেরে ভালো লাগছে। সময়ের প্রয়োজনে এমন উদ্যোগ প্রশংসনীয়। আওয়ার ইসলামের কাছে এমন আয়োজন আরো চাই। ইনশাআল্লাহ, আমরা যথাসাধ্য সঙ্গে থাকার চেষ্টা করবো।

ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স বিষয়ে অভিমত প্রকাশ করতে গিয়ে আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, ‘একটি উন্নত, সমৃদ্ধ ও মেধাবী সোসাইটি গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। আওয়ার ইসলাম তরুণদের মেধা বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে। বিশেষ করে ‘ভাষা-সাহিত্য-সাংবাদিকতা কোর্স’ মাতৃভাষা চর্চাকে সমৃদ্ধ করতে ভিন্নধর্মী একটি উদ্যোগ। আইটিভি নিউয়র্ক’র কৃতজ্ঞতা প্রকাশ করছি আয়োজনটি শিক্ষাবৃত্তি দিয়ে মেধাবীদের উৎসাহিত করার জন্য।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ