সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

'আন্দোলনে ব্যর্থ হয়ে ষড়যন্ত্র করছে বিএনপি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগের সমাবেশে একথা বলেন তিনি। শ্রমিক লীগের বিভিন্ন শাখার নেতা-কর্মী ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে যোগ দেয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী বিদেশে গেছেন দেশ বিক্রি করতে নয়, জনগণের কল্যাণের জন্য। বিএনপি প্রধানমন্ত্রীর বিদেশ সফরের গুরুত্ব না বুঝেই সমালোচনা করছে। আন্দোলনে পরাজিত হয়ে দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি।’নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে নির্দেশ দেন ওবায়দুল কাদের।

এসময় সমাবেশে অংশ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বড় বড় কলকারখানা বন্ধ করে বিএনপি শ্রমিকদের কাজ ছাড়া করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকার শ্রমিকরা অধিকার প্রতিষ্ঠা করেছে। ক্ষমতায় আসতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। আগুন সন্ত্রাস করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগ নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ