সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসার আবেদনের সময় বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজযাত্রীদের বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ভিসার আবেদনের সময় আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্ম মন্ত্রণালয়।

এতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে সৌদি দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ অফিসে জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বাড়ানো হলো। আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। এমতাবস্থায়, বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট হজ অফিসে জমা দেওয়ার অনুরোধ জানানো হলো।’

হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন গত ১৬ এপ্রিল থেকে শুরু হয়। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৩০ এপ্রিল।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ