সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ প্রদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩-এর আসরে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করা দুইজনকে ‘সনদ হস্তান্তর ও সংবর্ধনা' অনুষ্ঠান করেছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা অস্ট্রিয়ার রাব্বানিয়্যিন ইউনিভার্সিটি।

সোমবার (৪ সেপ্টেম্বর) লালবাগ এলাকার মোহাম্মদ মৃধা মসজিদ সংলগ্ন মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ মিলনায়তনে বিকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ আবদুল্লাহ কামেল আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা বিশ্বের দুই হাজার প্রতিযোগীকে পিছনে ফেলে হাফেজ মাহমুদুল হাসান আশ্রাফী ও হাফেজ আব্দুল্লাহ আল মারুফ বাংলাদেশের হয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করায় এই সংবর্ধনা দেওয়া হয়।

এসময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সভাপতি ক্বারী আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, মাওলানা আরীফ উদ্দিন মারুফ, ঢাকা দক্ষিণ সিটির ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার ইকবাল সান্টুসহ আরো অনেকে।

এসময় আন্তর্জাতিক ক্বিরাত সংস্থার সভাপতি ক্বারী আবু রায়হান বলেন, বাংলাদেশের লাল সবুজের পতাকা এই দুজন হাফেজ সারা বিশ্বের কাছে তুলে ধরেছে। ১০০টি দেশের প্রতিনিধিত্ব করে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। এটা আমাদের বাংলাদেশের জন্য সবথেকে বড় অর্জন। আমরা চাই তাদের রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া হোক।

এমআর/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ