সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

হযরত মাওলানা আশরাফ আলী রহ., তাবলিগ দেখতে এসে হয়ে গেলেন তাবলিগি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মিরাজ রহমান ||

চমৎকারভাবে যুক্তিপূর্ণ ভাষায় বয়ান করতেন মাওলানা আশরাফ আলী রহ.। অহেতুক কোনো যুক্তি দেখিয়ে তাঁর কাছ থেকে পার পাওয়া যেতো না। জামাতে থাকা অবস্থায় এক সরকারি অফিসারকে দাওয়াত দিতে গেলেন একবার। অফিসার তাকে দেখে বললেন, ‘আরে ভাই সবার জন্য সব কাজ নয়। আপনাদের কোনো কাজ নেই তাই আপনারা তাবলিগ করেন। আমার অনেক কাজ আছে, তাই আমি তাবলিগ করতে পারি না। সবাই কি সব কাজ করতে পারে? কাজের মধ্যে ভাগাভাগি আছে না? আপনারা তাবলিগ করেন আর আমি অফিস করি।’ তিনি তখন বললেন, ‘আচ্ছা আপনি বুঝি ঘরের কাজেও এভাবে ভাগাভাগি করেন?’ তিনি বললেন, ‘মানে?’ হুজুর তখন বললেন, ‘আপনি শুধু খানা খান আর আপনার বিবি শুধু পায়খানা করে। আপনার ছেলে শুধু পড়াশুনা করে আর আপনার মেয়ে শুধু ঘুমায়Ñ ব্যাপারটা কি এমন?’ অফিসার বললেন, ‘না এসব কাজ কি ভাগ করে করা যায়?’ মাওলানা আশরাফ আলী তখন বললেন, ‘তাবলিগও এমন একটি কাজ যা ভাগ করা যায় না। এটা সবার কাজ। সবারই এ কাজ করতে হবে।’ মাওলানা সাহেবের যুক্তিপূর্ণ কথা শুনে অবশেষে ওই অফিসার তাবলিগে গেলেন এবং মাওলানাকে তার ভুল শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন।

বাংলাদেà¦