বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বসুন্ধরায় এহয়ায়ে সুন্নাত ইজতিমা আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ: আগামীকাল বৃহস্পতিবার (০৩ অক্টোবর) থেকে শুরু হচ্ছে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামিতে (ইসলামিক রিসার্চ সেন্টার) দুই দিনব্যাপী বার্ষিক এহয়ায়ে সুন্নাত ইজতিমা।

শুধুমাত্র ওলামায়ে কেরামের জন্য আয়োজিত খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়ার ২১তম বার্ষিক এ ইজতিমাতে প্রতিবছরের মতো সারাদেশ থেকে হক্কানী আলেমরা উপস্থিত হবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ০৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৯টায় বসুন্ধরায় অবস্থিত মারকাযুল ফিকরিল ইসলামি বাংলাদেশ জামে মসজিদে উদ্বোধন হবে ‘এহয়ায়ে সুন্নাত ইজতিমা’। চলবে পরের দিন শুক্রবার (৪ অক্টোবর) মাগরিব পর্যন্ত। বাদ আছর হবে আখেরী মুনাজাত।

আরও জানা যায়, খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়া-এর ২১ তম বার্ষিক এহয়ায়ে সুন্নাত ইজতিমা’র সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম আসবেন।

ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ বসুন্ধরা ঢাকা’র মহাপরিচালক, তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আরাবিয়ার বর্তমান জানেশীন মুফতি আরশাদ রহমানী ইজতিমায় অংশগ্রহণ করতে ওলামায়ে কেরামদের  আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রতিবছর রবিউল আউয়াল মাসের প্রথম বৃহস্পতিবার সুন্নাতের আমলী মাশকের এ ইজতিমাটির আয়োজন হয়ে আসছে। মানুষের মাঝে সুন্নাতের ভালোবাসাকে ছড়িয়ে দিতে এবং সুন্নাতের চর্চাকে আরো ব্যাপক করতে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. এ ইজতিমার সূচনা করেন। তাঁর ইন্তেকালের পর এ দায়িত্ব পালন করছেন সাহেবজাদায়ে ফকিহুল মিল্লাত মুফতি আরশাদ রাহমানী।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ