সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

উত্তর বাড্ডার আলীর মোড়ে সিরাত কনফারেন্স ২৮ নভেম্বর 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যাকারিয়া মাহমুদ

রাজধানীর উত্তর বাড্ডার আলীর মোড়ে ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরাত কনফারেন্স। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় এ কনফারেন্স শুরু হয়ে শেষ হবে রাত ৮টায়। প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে থাকছেন দেশের ঐতিহাসিক দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া মাদানিয়া বারিধারার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ।

সভাপতিত্ব করবেন, ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর আহ্বায়ক মাওলানা জাকির হুসাইন।

কনফারেন্সে নবীজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন— মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা আব্দুল মজিদ ও মাওলানা তাহমীদুল মাওলাসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

ইত্তেহাদুল উলামা বাড্ডা-এর সদস্য সচিব মুফতি আশিকুল ইসলাম সর্বসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, মহানবী হজরত মুহাম্মদ সা. আমাদের প্রাণের ব্যক্তি। অন্তরে তার অগাধ ভালোবাসা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যায় না। অধিকারী হওয়া যায় না জান্নাতের। তাই আমাদের উচিত অধিক হারে সিরাত চর্চা করা। কেননা, সিরাতচর্চা নবীপ্রেম অর্জনের প্রধান ও অন্যতম মাধ্যম।

তিনি আরও বলেন, রাসুল সা. বিশ্ব মানবতার আইডল। অনেক অমুসলিমও তার আদর্শ লালন করে সাফল্যের শীর্ষে পৌঁছে যাচ্ছে। অথচ আমাদের সমাজে এমন অসংখ্য মুসলমান আছে— যারা নবীজীবনের দুচারটে ঘটনা বৈ কিছু জানেন না। তাদের কাছে নবীজির সিরাত পৌঁছে দেওয়া উলামায়ে কেরামের গুরু দায়িত্ব। মূলত এসব উদ্দেশ্য সামনে রেখেই আমাদের এই কনফারেন্সের আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ