|| কাউসার লাবীব ||
১১তম মজলিমে উমুমিতে নির্বাচিত আমেলা সদস্যদের নিয়ে প্রথম আমেলা বৈঠক আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
জানা যায়, আগামী শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় বেফাকের নতুন ভবনে এই আমেলা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন বেফাকের সভাপতি ও হায়াতুল উলিয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।
বেফাক সূত্র জানিয়েছে, বোর্ডটির সকল আমেলা সদস্যের উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্ধারণ করা হবে বেফাকের খাস কমিটি।
প্রসঙ্গত, বোর্ডের যেকোনো বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য গঠন করা হয়। এতে কমবেশি ২০ জনের মতো সদস্য রাখা হয়। খাস কমিটি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পর সেটি আমেলা বৈঠকে চূড়ান্তভাবে পাশ করা হয়।
উল্লেখ্য, ১১তম মজলিমে উমুমিতে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ, ১৫০ সদস্যের মজলিসে আমেলা এবং ২৮৫ সদস্য বিশিষ্ট মজলিসে শুরার নাম ঘোষণা করে বেফাক।
গত শনিবার (৭ অক্টোবর) ঢাকার যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দাà¦