হাসান আল মাহমুদ
ইমাম। সমাজের আইডল। সমাজের নেতা। মানুষের ভালোবাসা। সমাজের সুখ-দুঃখের সাথী। একজন ইমাম সমাজ জীবনে কী ধরনের প্রভাব ফেলে যাচ্ছেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কী ভূমিকা রেখে যাচ্ছেন। অপরাধ দমনেও ইমামরা কাজ করেন । সেসব নিয়ে আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন মিরপুর ফলফট্রি বায়তুল মা’মূর জামে মসজিদের ইমাম মুফতি আজিজুর রহমান মাদানী।
মুফতি আজিজুর রহমান মাদানী বলেন, আমাদের সমাজের ইমামের জায়গাটায় ছিলেন দু-জাহানের বাদশাহ সৃষ্টিকূলের সর্বকালের সর্বশ্রেষ্ট মহামানব হজরত মোহাম্মদ সা.। তিনি যত দিন জীবিত ছিলেন, ততোদিন তিনি আমানত হিসাবে পালন করে গেছেন। তিনি শুধু মসজিদের নয়, বরং গোটা সমাজ-রাষ্ট্র ব্যবস্থার ইমাম ছিলেন। ইমামের মর্যাদা হিসাবে রাসূল সা. এর যে অবস্থান ছিল, তাঁর প্রতিনিধি হিসাবে সমাজে একজন ইমামের মর্যাদাও কম নয়। কারণ, একজন ইমাম রাসূল সা. এর প্রতিনিধি। তাই তাঁর সম্মানও মানুষের কাছে অনেক বেশি।
<
