সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাবলিগের মুরব্বিদের বৈঠক : আসতে পারে ইজতেমার ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

||কাউসার লাবীব||

৫৭ তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন তাবলিগের দুই পক্ষের মুরব্বিরা।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মো. শরীফ মাহমুদ অপুসহ একাধিক সূত্র আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আসন্ন ৫৭তম বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে আজ বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে যান দুই পক্ষের মুরব্বিরা। এদের মধ্যে আলমী শূরাপন্থী মুরব্বিদের মধ্যে রয়েছেন মাওলানা কারী জুবায়ের আহমাদ, মাওলানা উমর ফারুক ও ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ। এছাড়া মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের পক্ষে রয়েছেন সৈয়দ ওয়াসিফ ইসলামসহ তিন জন।

কাকরাইল মসজিদের একটি সূত্র বলছে, সাধারণত জানুয়ারিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। তবে এবছর জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন শেষে ফেব্রুয়ারির শুরু কিংবা মাঝমাঝিতে ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠক শেষে মুরব্বিরা মারকাজে এলেই বলা যাবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ