সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

নির্বাচনে না যাওয়া ইসলামী দলগুলোর পরবর্তী পদক্ষেপ কী হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

নির্বাচন কমিশনে নিবন্ধিত বেশ কয়েকটি দলের আপত্তির পরও দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী এখন চলছে মনোনয়ন যাচাই-বাছাই পরবর্তী মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি কার্যক্রম। এদিকে নির্বাচন কমিশন বলছে, তারা শতভাগ স্বচ্ছ নির্বাচন এবার উপহার দিতে যাচ্ছে। এর জন্য ইতোমধ্যেই তারা বেশকিছু উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে।

তবে নির্বাচনে না আসা দলগুলো এসবের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। তারা ঘোষিত তফসিল বাতিল করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। এসব দাবিতে ইতোমধ্যেই নিবন্ধিত ৪ ইসলামী দল নির্বাচনে যায়নি। দলগুলো হলো- চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খ জিয়াউদ্দীন নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস।