সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ট্রান্সজেন্ডার মতবাদ: কী বলছেন বিজ্ঞ আলেমগণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : নুর আলম সিদ্দিকী

|| হাসান আল মাহমুদ ||

পশ্চিমা বিশ্বের ওপর রাজত্ব কায়েম করে গড়ে ওঠা 'ট্রান্সজেন্ডারবাদ'  নামে একটি মতবাদ হুমকি হয়ে দাঁড়িয়েছে সভ্য সমাজের জন্য। বিভিন্ন দেশে এ মতবাদে আক্রান্ত হয়ে তৈরী হচ্ছে সামাজিক চরম বিশৃঙ্খলা। এই মতবাদ বলে, কোন পুরুষের যদি 'নিজেকে নারী বলে মনে হয়', তাহলে সে একজন নারী। সমাজ ও আইন নারী হিসেবেই তাকে বিবেচনা করতে হবে। সেই পুরুষ শারীরিকভাবে পুরোপুরি স্বাভাবিক হোক, তিন বাচ্চার বাপ হোক, কিছু আসে যায় না তাতে।

ট্রান্সজেন্ডারবাদ বলে, ‘কোন নারীর নিজেকে যদি পুরুষ মনে হয়, তাহলে সে পুরুষ। যদিও তার মাসিক হয়, সে গর্ভবতী হয়, শারীরিকভাবে সে হয় ১০০% সুস্থ। নিজেকে পুরুষ মনে করা নারী যদি সন্তানের জন্ম দেয়, তাহলে সেটা ট্র্যান্সজেন্ডারবাদের ভ্রান্তির প্রমাণ না। বরং ট্র্যান্সজেন্ডারবাদের চোখে এটাই প্রমাণ করে যে, 'পুরুষও সন্তান জন্ম দিতে পারে!’

ইংরেজি শব্দ Transgenderism বা বাংলায় রূপান্তরকামিতা এই মতবাদ অনুযায়ী ‘কোনো বালকের যদি 'মনে হয়' সে বালিকা অথবা কোনো বালিকার যদি মনে হয় à