|| হাসান আল মাহমুদ ||
আগামী ২ ফেব্রুয়ারি ২০২৪ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত ৫৭তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে কহর দরিয়া খ্যাত গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে।
বাংলাদেশ সরকার থেকে ঘোষিত ২ থেকে ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
জেলাভিত্তিক খিত্তার তালিকা করাসহ বিশ্ব ইজতেমার ময়দান প্রস্তুতির নানা কাজ চলছে। কনকনে শীত উপেক্ষা করে তাবলীগ জামাতের সদস্যসহ স্বেচ্ছাসেবী মুসল্লিরা দিনরাত কাজ করে যাচ্ছেন।
আগামী ২ ফেব্রুয়ারি বাদ ফজর থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমা মাঠের নির্ধারিত খিত্তায় অবস্থানকারী দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ইবাদত-বন্দেগি ও জিকির-আজকারে মুখরিত হবে টঙ্গীর তুরাগ তীর।
বিশ্ব à