সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

মিডিয়ায় রমজানের সরব উপস্থিতি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে মুসিলিম বিশ্বের দুয়ারে হাজির হয়েছে মাহে রমজানুল মোবারক। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ১১ মার্চ রোজা শুরু করলেও চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ১২ মার্চ রোজা শুরু হয়। সিয়াম সাধনার মাস রমজান ঘিরেই জাতীয় জীবনের সময় নির্ধারিত হয়ে থাকে। একটি মাসের সিয়াম সাধনার উপস্থিতি মিডিয়াতেও চোখে পড়ে। রমজানে প্রতিদিন জুড়ে প্রিন্ট, অনলাইন, স্যাটেলাইটসহ দেশীয় মিডিয়ার নানা আয়োজন জানান দেয় রমজানের সরব উপিস্থিতির।

দৈনিক প্রথম আলোর প্রথম পেজে ‘পবিত্র রমজান মাস শুরু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পেজে ‘পবিত্র মাহে রমজান শুরু’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এছাড়া, পত্রিকাটির ৪র্থ পেজ খোলা কলাম পাতায় ‘স্বাগত মাহে রমজান মহান স্রষ্টার রহমতের মাস’ শিরোনামে সম্পাদকীয় লেখা হয়েছে। এই পেজে ‘প্রবীণের সম্মান ও ত্যাগের মর্যাদা কে কবে পাবে’ শিরোনামে বঙ্গবীর কাদের সিদ্দিকীর কলাম শুরুই হয়েছে রোজার সরব উপস্থিতি দিয়ে। পাশেই লম্বা কলামে ‘মাহে রমজানকে স্বগত জানিয়ে মহানবীর ভাষণ’ শিরোনামে লিখেন মুফতি মোহাম্মদ এহছানুল হক মুজাদ্দেদী এবং একই পেজের নিচে ‘আত্মশুদ্ধি ও সিয়াম সাধà