|| হাসান আল মাহমুদ ||
মূক-বধির ও শ্রবণপ্রতিবন্ধীদের দ্বীনি জ্ঞান শেখাচ্ছে বাংলাদেশ দ্বীনিয়াত শিক্ষাধারা। এই শিক্ষাধারার আয়োজনে 'দ্বীনিয়াত বধির মাদরাসা' নামে চলে সমাজের অবহেলিত এই শ্রেণিদের কুরআন-হাদিস, বাংলা, ইংরেজি ও গণিতসহ সাধারণ জ্ঞান শেখানোর মহৎ উদ্যোগ।
শুক্রবার ২২ মার্চ ঢাকার সাইনবোর্ড মাতুয়াইলে অবস্থিত দ্বীনিয়াত বধির মাদরাসায় সরেজমিনে গিয়ে এমন মহৎ কার্যক্রম দেখা গেলো স্বচক্ষে।