সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৪ মে থেকে বেফাকের মুমতাহিন বিল প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীন অনুষ্ঠিত ১৪৪৫ হিজরির ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বিল (পরীক্ষক সম্মানি) প্রদান শুরু হবে ৪ মে শনিবার হতে।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত আজ ২ মে বৃহস্পতিবার বোর্ডটি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে।

বেফাক জানায়, ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ১৪৪৫ হিজরির ৪৭তম কেন্দ্রীয় পরীক্ষার সম্মানিত মুমতাহিনগণকে জানানো যাচ্ছে যে, আগামী ০৪ মে ২০২৪ ঈসাব্দ রোজ শনিবার হতে সকল মারহালার মুমতাহিন বিল প্রদান শুরু হবে ইনশাআল্লাহ। অতএব, উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে সংশ্লিষ্টরা বেফাক অফিস থেকে বিল গ্রহণ করতে পারবেন।

বেফাক আরও জানায়, ‘একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল প্রতিনিধির মাধ্যমে উঠানোর ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিন প্রতিনিধির পরিচয়, মোবাইল নম্বর, প্রতিনিধি প্রেরণকারী ব্যক্তির নিজের স্বাক্ষর ও মাদরাসার সিল সম্বলিত প্রত্যয়ন পত্র অফিসে জমা দিতে হবে’।

উল্লেখ্য, বেফাক অফিস সময় শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা এবং বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত। শুক্রবার সাপ্তাহিক ছুটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ