সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

ঢাকায় চলছে হেফাজতে ইসলামের ‘জাতীয় শিক্ষা সেমিনার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

রাজধানীতে চলছে উপমহাদেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ’র জাতীয় শিক্ষা সেমিনার।

আজ রোববার (৫ মে) সকাল ১০ টা ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন কাকরাইলে শুরু হয় এই সেমিনার।

‘বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করছেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ফেকায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় চলমান এই সেমিনারে উপস্থিত আছেন মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতি মোবারকুল্লাহ, মাওলানা মাহফুজুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদ, ড. আফম খালিম হোসেন, মাওলানা মাহদুল হাসান গুনবী, মুফতি রেজাউল করীম আবরার, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক শিক্ষক ড. আসিফ মাহতাব উৎস প্রমূখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ