মাওলানা মুহাম্মাদ সালমান নদভী। বহুমুখী প্রতিভার অধিকারী একজন নিভৃতচারী আলেম। রাজধানীর মিরপুর-১২ মাদরাসা দারুর রাশাদ’র মুহতামিম। ইসলাম শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে সম্প্রতি আওয়ার ইসলামের সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকার নিয়েছেন হাসান আল মাহমুদ। সঙ্গে ছিলেন মুহাম্মাদ বিন ইয়ামিন। সাক্ষাৎকার সহযোগিতায় ছিলেন দারুর রাশাদের শিক্ষক মাওলানা এনামুল করীম ইমাম।
আওয়ার ইসলাম: কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় ইসলাম কতোটা গুরুত্ব হিসাবে দেখে?
মাওলানা মুহাম্মাদ সালমান নদভী: আল্লাহ তাআলা দুনিয়াকে দারুল আসবাব বা উপকরণের জগত বানিয়েছেন। এখানে মানুষের বহুমাত্রিক প্রয়োজন রয়েছে। এসব প্রয়োজন পূরণ এবং অর্পিত দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য মানুষকে দান করা হয়েছে প্রà§