সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

জুলাই বিপ্লবে নিহতদের পূনর্বাসনের ব্যবস্থা করছেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

জুলাই বিপ্লবে হতাহতদের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন ইসলামিক স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশন পাঁচকোটি টাকারও বেশি আর্থিক সহায়তা প্রদান করে।

এবার ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ জুলাই বিপ্লবে নিহতের পূনর্বাসনের ঘোষণা দিয়েছেন

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল সোয়া পাঁচটার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি তথ্য জানান।

শায়খ আহমাদুল্লাহ জানান, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেকে নিহত হয়েছেন; যারা ছিলেন পরিবারের একমাত্র অথবা অন্যতম উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে মানবেতর জীবন-যাপন করছেন পরিবারের সদস্যরা।

‘আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এরকম পরিবারগুলোকে পূনর্বাসনকল্পে এককালীন আর্থিক সহায়তা করা হবে ইনশাআল্লাহ।’ –যুক্ত করেন তিনি

তিনি বলেন, আপনার পরিচিত এরকম কেউ থাকলে ফরম পূরণ করুন। ক্লিক করুন এখানে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ