সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

আশ্রয়কেন্দ্রে শিশুর জন্ম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভালোবাসায় নাম রেখেছে ‘আহমাদুল্লাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
আস-সুন্নাহ ফাউন্ডেশনের সদস্যদের হাতে শিশু ‘আহমাদুল্লাহ’।

|| হাসান আল মাহমুদ ||

বন্যাকবলিত এলাকা নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে একটি ছেলে শিশু জন্ম নিয়েছে। শিশুটির পরিবার আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভালোবাসায় নাম রেখেছে ‘আহমাদুল্লাহ’।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে গতকাল ( ৩ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

ফাউন্ডেশনটি জানায়, নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর হাইস্কুল আশ্রয়কেন্দ্রে আরো একটি শিশুর জন্ম হয়েছে। সেদিন রাত বারোটার দিকে গর্ভবতী মায়ের প্রসব বেদনা উঠলে আমাদের টিম তাকে অ্যাম্বুলেন্সে নোয়াখালী সদর হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে। ।

আরও জানায়, দীর্ঘ অপেক্ষার পর সকাল আটটার দিকে শিশুটির জন্ম হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুটির জন্য নগদ টাকা, জামা-কাপড়সহ বেশকিছু উপহার দেয়া হয়েছে। শায়খ আহমদুল্লাহর প্রতি ভালোবাসা থেকে পরিবার শিশুটির নাম রেখেছে আহমাদুল্লাহ।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ