সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনের অতিথিবৃন্দ

হাসান আল মাহমুদ: হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা কমিটি গঠন উপলক্ষে কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে (হেফাজতে ইসলামের সাবেক জেলা সভাপতি) মাওলানা মোহাম্মদ আনাসকে সভাপতি, মাওলানা তৈয়বুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া, মাওলানা মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা জালালুদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা কবির হোসাইনকে অর্থ সম্পাদক এবং মুফতি তরিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট ভোলা জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

আজ রবিবার (১৩ অক্টোবর) বিকেল বাদ আসর বোরহানউদ্দিন থানার মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

আওয়ার ইসলামকে আজ সন্ধায় এ বিষয়ে তথ্যটি নিশ্চিত করেছেন সম্মেলনে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশ’র যুগ্ম-মহাসিচব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

জানা গেছে, সম্মেলন উদ্বোধন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও ভোলা জেলার সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ আনাস (পীর সাহেব)।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,  সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা সানাউল্লাহ মাহমুদী, দফতর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ