সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

দুই দিন পেছালো ইসলামি বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার তারিখ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার

|| হাসান আল মাহমুদ ||

দুই দিন পিছিয়ে বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলার তারিখ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার নির্ধারণ করা হয়েছে। ওই দিন বিকালে বইমেলার উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মিসেস রাশিদা আক্তার সূত্রে আওয়ার ইসলাম আজ রবিবার (২০ অক্টোবর) সন্ধায় নিশ্চিত হয়েছে।

ইফার মেলা কমিটির আহ্বায়ক রাশিদা আক্তার জানান, ইসলামি বইমেলা শুরু হবে ২২ শে অক্টোবর-২০২৪, মঙ্গলবার।

দুই দিন পেছানোর কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, পিপারেশনের একটু ঘাটতি ছিল, তাছাড়া আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় (ধর্ম উপদেষ্টা ড. আ ম ফ খালিদ হোসেন) ২২ তারিখ বিকালে মেলা উদ্বোধন করার সময় দিয়েছেন।

এর আগে গত রবিবার (১৩ অক্টোবর) তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন, ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা আগামী ২০ অক্টোবর-২০২৪ শুরু হবে। আমাদের ইচ্ছে আছে এবারের বইমেলা ২০ দিনব্যাপী করার। পরের মাসের (নভেম্বর) ১০ তারিখ পর্যন্ত শেষ করার ইচ্ছে।’

পড়ুন : বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামি বইমেলা ২০ অক্টোবর

জানা গেছে, এবারের বই মেলা বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরের পরিবর্তে পূর্ব সাহানের উন্মুক্ত চত্বরে স্থানান্তরের সিদ্ধান্ত দেয়া হয়। এবারের বইমেলায় (৮৫টি) স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দের পর স্টল ভাগাভাগির জন্য সবার সম্মুখে প্রকাশ্যে লটারি করা হয়েছে। মেলায় এবার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে—লেখক কর্ণার, মোড়ক উন্মোচন কর্ণার এবং থাকছে কালচার প্রোগ্রাম স্টেজ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ