সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

মুফতি আব্দুল মালেকের কাছে বায়তুল মোকাররমে উন্মুক্ত হাদিসের দরসের প্রত্যাশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব নিযুক্ত হয়েছেন দেশের বরেণ্য আলেম, ইসলামি আইন বিশেষজ্ঞ মুফতি মুহাম্মাদ আব্দুল মালেক। হাদিসশাস্ত্রসহ বিভিন্ন বিষয়ে গবেষণামূলক লেখালেখির জন্য তিনি দেশের গন্ডি পেরিয়ে পুরো মুসলিম বিশ্বে সুপরিচিত।

প্রাজ্ঞ এ আলেম বায়তুল মোকাররমে নিয়োগ পাওয়ার পর থেকে নানা উচ্ছ্বাস আর আকাঙক্ষার কথা জানাচ্ছেন দেশের আলেম সমাজ।

এরই ধারাবাহিকতায় চমৎকার এক ভাবনা প্রকাশ করেছেন তরুণ গবেষক আলেম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।

ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, বিশ্বের বিভিন্ন দেশে দেখেছি মসজিদে হাদিসের দরস হয়। তালিবুল ইলমদের ব্যাপক উপস্থিতি থাকে।

‘শায়খ আবদুল মালেক হাফি. ইলমে হাদিসের বরপুত্র। তার কাছে হাদিস পড়ার জন্য ছাত্ররা ছোটবেলা থেকে প্রস্তুতি গ্রহণ করে। দুইদিন থেকে একটি চিন্তা মাথায় কিলবিল করছে। শায়খ যদি বায়তুল মুকাররামে মাসে এক বা দুই জুমআ জুমআর পর হাদিসের দরস দেন, হাদিস অন্বেষণকারী মৌমাছিদের  পদভারে বায়তুল মুখরিত হয়ে যাবে।’ –বলেন এই তরুণ আলেম

তার মতে, এর মাধ্যমে মসজিদ কেন্দ্রিক হাদিস চর্চার সে সোনালী যুগের আমেজ কিছুটা হলে বাংলাদেশে ফিরে আসবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ