মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

আগামীকাল যশোর জেলা ফতোয়া বোর্ডের সেমিনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজী তাওহীদুর রহমান মুমতাযী, যশোর প্রতিনিধি:

উলামায়ে দেওবন্দের অবদান ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে যশোরে। যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে আগামী রোববার (২৭ অক্টোবর) সকাল ৯টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এ সেমিনার অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা সাইন্সল্যাব বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল। বিশেষ আলোচক হিসাবে থাকবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ।

যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী, যশোর জেলা ফতোয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, মাওলানা নাজমুল হক, যশোর জেলা কওমি মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি মুফতী হাফিজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন, যশোর জেলা ফতোয়া বোর্ডের সাংগঠনিক সম্পাদক মুফতী কামরুল আনোয়ার নাঈম।

এদিকে সেমিনার সফল করার লক্ষ্যে আর এন রোড পন্ডিতপুকুর বায়তুল মোকাররম মসজিদে দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন হেফাজত ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হুসাইন, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ,হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলার সেক্রেটারি মাওলানা নাজিম উদ্দিন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি শামসুর রহমান ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর পৌর শাখার সভাপতি মুফতী হাফিজুর রহমান ,জেলা ফতোয়া বোর্ডের সেক্রেটারি মুফতী আবদুর রহমান এযাযী প্রমুখ ওলামা কেরাম।

সভায় আগামীকালকের সেমিনার সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ