|| হাসান আল মাহমুদ ||
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, মাদারেসে কওমিয়া এবং দ্বীনের হেফজতের লক্ষে ৫ তারিখ মহাসম্মেলন সফল করার উদ্দেশে সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেছেন ওলামায়ে কেরাম ও সম্মেলন বাস্তবায়ন কমিটির একটি কাফেলা।
মাঠ পরিদর্শন কাফেলাতে রয়েছেন কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা লোকমান মাজহারী, মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ আলেমগণ।