মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

তাবলীগের শুরায়ী নেজামের সংবাদ সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

দাওয়াত ও তাবলীগের শুরায়ী নেজামের ডাকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাল রবিবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে (৩য় তলা) ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে হযরত মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), হযরত মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, হযরত মাওলানা মুফতি আমানুল হক, হযরত মাওলানা মাসুদুল কারিম, হযরত মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা শাহরিয়ার মাহমুদ, হযরত মাওলানা লোকমান মাজহারী, মুফতি বশির উল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

এ বিষয়ে আওয়ার ইসলামকে নিশ্চিত করেন তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, দাওয়াত ও তাবলীগের চলমান সমস্যা এবং ২০১৮ সালে সাদপন্থীরা যে বর্বর নৃশংস হামলা চালিয়ে হাজার হাজার তাবলীগের নিরীহ সাথী, আলেম-ওলামাদের রক্তাক্ত করে, এসবের বিচার দাবি করা হবে এ সংবাদ সম্মেলনে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ