বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

কিশোরগঞ্জে শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

বাড়ছে শীতের প্রকোপ। আর শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল ও অসহায় মানুষদের কষ্ট। এমন সময়ে অসহায়, দুস্থ ও দিনমজুর শীতার্তের পাশে দাঁড়িয়েছে তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলচিয়া ইউনিয়নে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ফাউন্ডেশনটি।এসময় কিশোরগঞ্জ প্রতিনিধি মুফতি কাউসার আইয়ুবের তত্ত্বাবধানে ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদেরও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।

মুফতি কাউসার আইয়ুব বলেন, শীতের কারণে ক্রমেই জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগ-ব্যাধি। প্রচন্ড শীতের কারণে রাতে রিক্সা চালক, শ্রমিক, নিরাপত্তা প্রহরী, রেল স্টেশনে থাকা মানুষগুলো শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য আমাদের এ উদ্যোগ।

উপস্থিত ছিলেন স্থানীয় মাদরাসার মুহতামিম মাওলানা আজিজুল হক, শিক্ষক মাওলানা মুনসুরুল হক, জনাব আইয়ুব আলী প্রমুখ।

এর আগে উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলায় কম্বল, চাদর, শীতের টুপি, মশারি বিতরণ করার কর্মসূচি গ্রহণ করে ফাউন্ডেশনটি।

উল্লেখ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলে না চাইতে পারা গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র দিয়ে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুন:

প্যাকেজসমূহের মধ্যে রয়েছে:  কম্বল- ৪৮৫ টাকা, মশারী- ২৫০ টাকা, শীতের টুপি ও চাদর- ২৭৫ টাকা।

নগদ: 01920781792, বিকাশ: 01643-784193, বিকাশ: 01670120537।

ব্যাংক একাউন্ট: তাওয়া ফাউন্ডেশন বাংলাদেশ চলতি হিসাব নং-০২১১২২০০০০৮৫২
আল-আরাফাহ ইসলামি ব্যাংক লিমিটেড, মিরপুর-১, ঢাকা।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ