সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

ইজতেমা ময়দান দখলের পর লাঠি হাতে ফিরেছে সাদপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সন্ধায় টঙ্গী ময়দান ছেড়ে লাঠি হাতে ফিরে যাচ্ছে সাদপন্থীরা। ছবি: ভিডিও থেকে।

|| আব্দুল্লাহ আল কাসিম আজওয়াদ ||

হামলা চালিয়ে দখলের পর টঙ্গী ইজতেমা ময়দান ছেড়ে লাঠি হাতে ফিরে গেছে তাবলীগ জামাতের সাদপন্থীরা। 

টঙ্গীতে ইজতেমার মাঠ ও আশপাশের তিন কিলোমিটারের মধ্যে সভা-সমাবেশের ওপর পুলিশের নিষেধাজ্ঞা জারির পর ময়দান ছাড়ে তারা। 

টঙ্গীতে সরেজমিনে থেকে আবদুল্লাহ বিন মুস্তফার ধারণ করা ভিডিওতে এমন তথ্য জানা গেছে।

ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, লাঠি হাতে ফিরে যাচ্ছে হামলা করে নিরীহদের খুন করা সাদপন্থীরা।  

এর আগে বুধবার গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার কথা বলা হয়েছে।

এরপর থেকেই হামলা করে দখলকারী সাদপন্থীদের মাঠ ছেড়ে চলে যেতে দেখেন স্থানীয়রা।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. জাহিদুল ইসলাম বলেন, “নির্দেশনা অনুযায়ী মাঠ ছেড়ে দিতে বলা হয়েছে। ময়দান ও আশপাশে কোনো জমায়েত করা যাবে না। কোনো ধরনের মাইক ব্যবহারও করা যাবে না।”

মঙ্গলবার রাত ৩টার দিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে সাদের অনুসারী সন্ত্রাসীদের বর্বর হামলায় এখন পর্যন্ত তাবলীগ জামাতের মূলধারা আলেমওলামাদের পরিচালিত শূরায়ি নেজামের তিনজন মুসল্লি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে আজ বাদ মাগরিব টঙ্গী  ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত কাকরাইল মারকাযে শূরায়ি নেজামের একজন শহীদের জানাযা সম্পন্ন হয়েছে।  

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ