সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

কলরব শিল্পী আহনাফ খালিদ লাইফ সাপোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
কলরব শিল্পী আহনাফ খালিদ

|| হাসান আল মাহমুদ ||

জনপ্রিয় শিল্পীগোষ্ঠী কলরবের আহনাফ খালিদ লাইফ সাপোর্টে আছেন। তিনি বর্তমানে রাজধানীর  শান্তিবাগে বি এন কে হসপিটাল লিঃ-এ ভর্তি আছেন। দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন কলরব পরিবার।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন কলরবের নির্বাহী পরিচালক শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

তিনি জানান, খালিদ এখন সর্বোচ্চ ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে বেঁচে আছে। তার সর্বোচ্চ ট্রিটমেন্ট কার্যক্রম চলছে। এখানে পুরো কলরব টিমসহ আমাদের অনেক আপনজন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে।

এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে বদরুজ্জামান লিখেন, প্রিয় ভাই আহনাফ খালিদ। তোমার জন্য সারাদেশের মানুষ দোয়া করছে, কান্না করছে। তুমি ফিরে আসো ভাই। আল্লাহ ফিরিয়ে দাও।

জানা গেছে, আহনাফ খালিদ গতরাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে শেষ রাতে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুমানিক ৪ টার দিকে বাইকে করে একা সে বাসায় ফিরছিলো। বাইকেই তার একসিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি। শনির আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে তার একসিডেন্টটা হয়েছে। তখন তার সাথে কেউ ছিলো না। একসিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ