বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশে আসছেন মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা ফজলুর রহমান। পাকিস্তান জমিয়ত সভাপতি। ছবি: ইন্টারনেট

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

বাংলাদেশে আসছেন উপমহাদেশের বিজ্ঞ রাজনীতিবিদ, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান।

২৩ জানুয়ারি সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুসসালাম ও দারুল হাদীস লাফনাউট (গোয়াইনঘাট) মাদরাসার দুইদিন ব্যাপী ৪৭ সালা দস্তারবন্দী মহাসম্মেলনের ২য় দিনে তিনি অংশ গ্রহণ করবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসাটির আস-সালাম ফুযালা পরিষদের প্রচার সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া। 

তিনি বলেন, অনেকদিন থেকে ফজলুর রহমান পাকিস্তানির সাথে যোগাযোগ চলছে, মাওলানা দাওয়াতও গ্রহণ করেছেন, কিন্তু ভিসা বা জরুরি কাগজপত্রগুলো হাতে না পাওয়ায় এমন সুসংবাদ আমরা আগে দিতে পারিন। আমরা আশা করি রাষ্ট্রীয় বা একান্ত কোনো বিপদ না পড়লে যথাসময়ে তিনি উপস্থিত হবেন, ইনশাআল্লাহ। পাশাপাশি মাদরাসার অন্যান্য শিক্ষকরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা মুফতি ফজলুর রহমান জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি, বৈশ্বিক রাজনীতিতে পরীক্ষিত একজন বিজ্ঞ রাজনীতিবিদ ও পাওয়ারফুল মুসলিম লিডার হিসেবে বিশ্বব্যাপী তাঁর সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি পাকিস্তানের মুফতি মাহমুদ রহ. এর যোগ্য উত্তরসূরী (ছেলে)। মাওলানা ফজলুর রহমান ২০০৪-২০০৭ এ পাকিস্তানের বিরোধী দলীয় প্রধান ছিলেন। তিনি ২০১১ সালের পরে এই প্রথম বাংলাদেশে আসছেন।

উল্লেখ্য , দারুসসালাম লাফনাউট মাদরাসার আগত ঐতিহাসিক দস্তারবন্দী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে শুভাগমন করবেন মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা মাওলানা আরশাদ মাদানি (ভারত), মুফতি আমিন পালনপুরি (দেওবন্দ), সায়্যিদ মাহমুদ মাদানী, মুফতি খলিল আহমদ কাসেমী (হাটহাজারী), মাওলানা উবায়দুল্লাহ ফারুক ঢাকা, আব্দুল হামিদ মধুপুরী, ড শুয়াইব আহমদ (লন্ডন) সহ কয়েক ডজন দেশ-বিদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ উলামায়ে কেরাম।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ