শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

এবার সচেতন ছাত্রের পরিচয়ে সাদপন্থীদের একাধিক সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সচেতন ছাত্রের পরিচয়ে সাদপন্থীদের সংবাদ সম্মেলনের কয়েকটি চিত্র। ছবি: সংগৃহীত

|| হাসান আল মাহমুদ ||

এবার সচেতন ছাত্র সমাজের পরিচয়ে তাবলীগের বিচ্ছিন্ন গোষ্ঠী দিল্লির মাওলানা সাদের অনুসারীরা একাধিক সংবাদ সম্মেলন করেছে। এর আগে তারা পরিচয় গোপন করেও কয়েকটি সংবাদ সম্মেলন করেছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে গ্রুপটি। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি), রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও গাজীপুরে ডুয়েটসহ দেশের আরো কয়েকটি জায়গায় সংবাদ সম্মেলন করে সচেতন ছাত্রের ব্যানারে সাদপন্থীরা। সম্মেলনে তারা বেশ কিছু দাবিও জানান।

এদিকে পরিচয় গোপন রেখে বা ভিন্ন পরিচয়ে সাদপন্থীদের সংবাদ সম্মেলন বিষয়ে তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, প্রাইভেট ও পাবলিক ইউনিভার্সিটি যে সকল ছাত্ররা অধ্যায়নরত অবস্থায় আছেন, তাদের ভেতর অনেকেই দাওয়াত ও তাবলীগের মেহনত সাথে সম্পৃক্ত। তাবলীগের বিভাজনের পর ছাত্রদের ভিতরেও স্বাভাবিক নিয়মে বিভাজন হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সাদপন্থী ছাত্ররা গত কয়েকদিন যাবত তাদের পরিচয় গোপন করে অর্থাৎ সাদপন্থী ছাত্র সমাজ না বলে, সচেতন ছাত্রসমাজ নামে নিজেদেরকে উপস্থাপন করছে। এবং তবলীগের ভিতর বৈষম্য দূর করবে বলে সাদপন্থীদের দাবিগুলো উপস্থাপন করছে। মানুষদেরকে বোঝাতে চাচ্ছে,  তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে। গতকালও সাংবাদিকরা প্রশ্ন করলে তারা তাদের নিরপেক্ষ হিসেবে পরিচয় দেন। এর দ্বারা তারা সাধারণ মানুষের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।

পড়ুনপরিচয় গোপন রেখে সাদপন্থীদের সংবাদ সম্মেলন

তিনি জানান, আজকেও জাতীয় প্রেসক্লাবে সাদপন্থী ছাত্রগুলো তাদের পরিচয় গোপন করে এবং নিরপেক্ষ দাবি করে সচেতন ছাত্র সমাজের ব্যানারে সাদপন্থীদের দাবি উপস্থাপন করছে।

এসময় রায়হান প্রশ্ন রেখে বলেন, তারা কেন তাদের পরিচয় গোপন করছেন? তাহলে কি তারা অস্তিত্বহীনতায় ভুগছেন? উনারা কি নিজেদেরকে সাদপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছেন?

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ