|| হাসান আল মাহমুদ ||
গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে চলছে ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আজ চলছে দ্বিতীয় দিন। আজ বাদ আসর অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘যৌতুকবিহীন বিয়ে’।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬৩টি যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পড়িয়েছেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান সাহেব। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে তিনি সকলের জন্য দোয়া করেন।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।
জানা গেছে, রেওয়াজ অনুযায়ী বয়ান মঞ্চের মিম্বরের কামরার পাশে শনিবার সকাল থেকেই যৌতুকবিহীন বিয়ের হবু দম্পতির নামের তালিকাভুক্তির কাজ শুরু হয় এবং তা চলে আসর নামাজের আগ পর্যন্ত।
একটà¦