গাজীপুরের টঙ্গী তুরাগ পাড়ে চলছে আলমী শূরার অধীনে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর বয়ান মঞ্চের পাশেই অনুষ্ঠিত হয়েছে এ আয়োজনের অন্যতম আকর্ষণ ‘যৌতুকবিহীন বিয়ে’।
কনের সম্মতিতে দুই পক্ষের লোকজনের উপস্থিতিতে আজ ২৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে পড়িয়েছেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বিয়ের পরে বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের তিনি নব দম্পতির সুখ-সমৃদ্ধির দোয়া করেন।
এর আগে প্রথম ধাপের ইজতেমায় ৬৩ যুগলের বিয়ে অনুষ্ঠিত হয়। এ নিয়ে দুই ধাপের ইজতেমায় মোট ৮৬টি যুগলের বিয়ে সম্পন্ন হয়।
তাবলীগ জামাত বাংলাদেশ শুà¦