সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

টঙ্গী ইজতেমা মাঠ পেলেন সাদপন্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে অবস্থিত বিশ্ব ইজতেমা মাঠ পেলেন দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। তারা দ্বিতীয় ধাপের ইজতেমা করার জন্য প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে তারা ময়দান বুঝে নেন ।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদ হোসেন বলেন, প্রথম পর্বের ইজতেমা শেষে এখন দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিকট আজ হস্তান্তর করা হলো। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারির ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ করে ১৮ ফেব্রুয়ারি ময়দান হস্তান্তর করবেন তারা।

ইজতেমা ময়দান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের পক্ষে উপস্থিত ছিলেন আযইঞ্জি. শাহ মো. মুহিববুল্লাহ, ড. রেজাউল করিম, ড. আব্দুস সালাম, মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম, হাজী মনির হোসেন, আব্দুল হান্নান, বশির আহমেদ সিকদার, হারুন অর রশিদ, সিরাজ শিকদার, আসাদুল্লাহ, মো. মিল্লাত হোসেন, মো. আসলাম ও মোহাম্মদ হোসেন।

প্রসঙ্গত, টঙ্গী ময়দানে দিল্লির মাওলানা সাদের বাংলাদেশি অনুসারিদের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি। তবে এক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শর্ত দেওয়া হয়েছে, আগামী বছর থেকে টঙ্গী ময়দানে তারা ইজতেমা ও তাবলীগি কার্যক্রম করতে পারবেন না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাঈদ সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, টঙ্গী ময়দানে আগামী বছর থেকে ইজতেমা এবং তাবলীগি কার্যক্রম না করার শর্ত পূরণ সাপেক্ষে এ বছর দ্বিতীয় পর্বে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি সা'দপন্থীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন।

প্রজ্ঞাপনে বিশ্ব ইজতেমা-২০২৫ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনটি সিদ্ধান্তের কথা উল্লেখ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

১. তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অনুসারীরা (মাওলানা মোহাম্মদ জুবায়ের) ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমা ৫ ফেব্রুয়ারি সম্পন্ন করে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

২. তাবলীগ জামাত বাংলাদেশ (মাওলানা সা'দ সাহেবের অনুসারী)-এর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব তারা ইজতেমা ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

তবে আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলীগি কার্যক্রম টঙ্গীস্থ ইজতেমা ময়দানে করতে পারবেন না। এই শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র ১৪-১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইজতেমা করতে পারবেন।

৩. আগামী ২০ ফেব্রুয়ারি ইজতেমা ময়দান শুরায়ী নেজামের নিকট হস্তান্তর করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ