|| হাসান আল মাহমুদ ||
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের আন্দোলনে যাত্রাবাড়ীর মৃত্যুপুরী থেকে বেঁচে ফিরে বই লিখেছেন কওমি তরুণ মুনতাসির বিল্লাহ। বইটির নাম ‘জুলাই বিপ্লবের দিনলিপি’।
বইটি অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রকাশ করেছে সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কেন্দ্রবিন্দু। বইমেলায় কেন্দ্রবিন্দুর ৫৩৮-৫৪০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।