বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
মাওলানা আতাউল্লাহ আমীন। ফাইল ছবি

|| হাসান আল মাহমুদ ||

চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খানের নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্য হিসেবে চলতি ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ এ সফরে অংশগ্রহণ করবেন তিনি।

চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবিষয়ক ব্যুরোর পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মাওলানা আতাউল্লাহ আমীন সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশে খেলাফত মজলিসের পক্ষ হতে প্রতিনিধি হিসাবে তিনি যাচ্ছেন বলেন জানান।

এসময় ইসলাম ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনায় কাজ করে যেতে দেশবাসীর কাছে তিনি দোয়া চান।

জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসরকারি সংস্থা খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের আইনজীবী রোকসানা খন্দকার, বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, গণ অধিকার পরিষদের রাশেদ খানসহ ২৩ জন ব্যক্তিবর্গ চীন সফরে যাচ্ছেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ১৩ দিনব্যাপী এ সফর শুরু হয়ে ৬ মার্চ শেষ হবে। সফরকালে প্রতিনিধি দলটি চীনের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করবে এবং আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবে।

সফরের মূল লক্ষ্য হলো চীনের অর্থনৈতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন, শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং সাংস্কৃতিক উন্নয়ন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা, এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে জোরদার করা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ