মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বাংলাদেশে এলেন শায়খ ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

বাংলাদেশে এসেছেন শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহির খলিফা আফ্রিকা দেশের প্রখ্যাত পীরে কামেল আল্লামা শায়খ ইব্রাহীম আফ্রিকী।

আজ রবিবার (২ মার্চ) ইফতারের আগে তিনি হজরত শাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এরপর তিনি রাজধানীর জামিয়া মাদানিয়া বারধিারা মাদরাসায় আসেন।

আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন মুফতি জাবের কাসেমী।

তিনি বলেন, বাদ মাগরিব বারিধারায় আগমন করেন শায়খ ইব্রাহিম আফ্রিকী সাহেব দা. বা.। এসময় তিনি বেফাক মাহসচিব মাওলানা মাহফুজুল হকসহ উপস্থিত আলেমদের নিয়ে নির্মিতব্য বারিধারা মাদরাসা মসজিদের জন্য বিশেষ দোয়া করেন।

মুফতি জাবের কাসেমী রাত ৮টায় মুঠোফোনে প্রতিবেদককে জানান, শায়খ ইব্রাহিম আফ্রিকী এখন সাইনবোর্ডের উদ্দেশে রওনা দিয়েছেন।

জানা গেছে, প্রতি বছরের ন্যায় এবারের রমজানে রাজধানীর সাইনবোর্ডে অবস্থিত 'জামিয়াতু ইবরাহীম' মাদরাসা-মসজিদে ইতিকাফ করবেন জানেশীনে ফকীহুল উম্মাহ শায়খ যাকারিয়া কান্ধলভী ও মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহ. এর খলিফা বিশ্ব বরেণ্য আলেম শায়খ ইবরাহীম আফ্রিকী।

তথ্য মতে রমজান মাসব্যাপী এতেকাফের এই আয়োজনে দারুল উলুম দেওবন্দের মুহতামিমসহ সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও  বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকগণ।

বিদেশি অতিথিদের অভ্যর্থনা কমিটির প্রধান মুফতি আনিছুর রহমান কাসেমী জানান “দেশ-বিদেশের আলেমদের নিরাপত্তা, থাকা-খাওয়া, বিদ্যুৎ,পানি, যোগাযোগ ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করেছেন আয়োজক কমিটি”।

সেই সাথে বাংলাদেশের যারা অংশগ্রহণ করতে আসবেন তাদের জন্য নিজ জাতীয় পরিচয়পত্র, সংক্ষিপ্ত বিছানা, মশারী, প্রাথমিক ঔষধ সঙ্গে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ও আমন্ত্রণ জানিয়েছেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ