বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২০৫০ সালে সর্বাধিক মুসলিম অধ্যুষিত দেশ হতে যাচ্ছে ভারত 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বব্যাপী প্রসার ঘটছে ইসলামের। এই ধারাবাহিকতায় সুখবর মিলল প্রতিবেশী দেশ ভারত থেকে। দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির যে হার, তাতে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত। ২০৫০ সালে ভারতে মুসলিমদের সংখ্যাই বেশি হবে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।

পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, ২০১০ সালে বিশ্বে ইসলাম ধর্মাবলম্বী মানুষ ছিল ১ দশমিক ৬ বিলিয়ন বা ১৬০ কোটি; যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় ২৩ শতাংশ। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী পূর্বাভাস মিলেছে, মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার ছাড়িয়ে যাবে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হারকে। আগামী কয়েক বছরে ৭৩ শতাংশ বেড়ে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা গিয়ে দাঁড়াবে ২ দশমিক ৮ বিলিয়ন বা ২৮০ কোটিতে।

পিউ রিসার্চ বলছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল ছাড়া সব অঞ্চলেই বাড়বে মুসলমানদের সংখ্যা। ২০৫০ সালের মধ্যে ইউরোপের মোট জনসংখ্যার ১০ শতাংশ হয়ে যাবে মুসলিম।

বর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও তুরস্কে।

বর্তমানে ভারতে প্রায় ৪০ কোটি মুসলিমের বাস। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গত বছর থেকেই ভারতে চলছে নানা বিতর্ক। সেটি সাম্প্রদায়িক রাজনীতিতে গড়িয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের ‘শেয়ার অব রিলিজিয়াস মাইনরিটিজ: অ্যা ক্রস-কান্ট্রি অ্যানালাইসিস’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় এই বিতর্ক।

প্রতিবেদনে দেখানো হয়, ১৯৫০ থেকে ২০১৫ সালের মধ্যে হিন্দুদের জনসংখ্যা ৭.৮ শতাংশ কমেছে। ১৯৫০ সালে দেশের মোট জনসংখ্যার মধ্যে হিন্দু জনগোষ্ঠী ছিল ৮৪ দশমিক ৬৮ শতাংশ আর ২০১৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬ শতাংশ। এ ছাড়া ১৯৫০ সালে ভারতের মোট জনসংখ্যার ৯ দশমিক ৮৪ শতাংশ ছিল মুসলমান আর ২০১৫ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ০৯ শতাংশে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ