সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

৬ষ্ঠ তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তাওহীদ আদনান ইয়াকুব ||

(সূরা আরাফ ১২-২০৬ ও সূরা আনফাল ১-৪০ পর্যন্ত)

পবিত্র কুরআন শুধুমাত্র ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এতে রয়েছে ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনা, ঈমান ও তাকওয়ার মূলনীতি, এবং সত্য-মিথ্যার চিরন্তন লড়াইয়ের বিবরণ। ষষ্ঠ তারাবির তেলাওয়াতে সূরা আল-আরাফ ও সূরা আল-আনফালের এক বিস্তৃত অংশ তেলাওয়াত করা হবে, যেখানে আদম (আ.) ও ইবলিসের প্রথম সংঘাত থেকে শুরু করে নবীদের সংগ্রাম, অতীত জাতিদের ধ্বংস এবং বদর যুদ্ধের বিশদ বিবরণ রয়েছে।

এই আয়াতগুলো আমাদের সতর্ক করে দেয় শয়তানের ধোঁকাবাজি থেকে বাঁচতে, একইসঙ্গে আল্লাহর বিধান মেনে চলতে এবং ইসলামের পথে দৃঢ় থাকতে। বদর যুদ্ধের আলোচনার মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস ও ঈমানের শক্তি কীভাবে আল্লাহর সাহায্যের দরজা খুলে দেয়, তা বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষাগুলো অনুধাবন করে আমাদের জীবনে à¦