মুহিউদ্দীন মাআয
ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতু ইব্রাহিমের খানকায়ে মাহমুদিয়ায় ইতিকাফ করছেন শায়খুল হাদীস হযরত মাওলানা জাকারিয়া রহ.-এর সুযোগ্য খলিফা ও হযরত ফকীহুল উম্মাহ মুফতিয়ে আজম মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন আরিফ বিল্লাহ হযরত মাওলানা ইবরাহীম আফ্রিকী।
পবিত্র রমজানের শুরু থেকে আকাবিরীনে দেওবন্দের একটি মুবারক জামাতসহ দেশ বিদেশের হাজার হাজার উলামায়ে কেরাম ও সাধারণ মুসল্লিদের আগমনে মুখরিত হয়ে আছে খানকায়ে মাহমুদিয়ার রূহানি পরিবেশ।
তারই ধারাবাহিকতায় আগামী ২৬ মার্চ ২০২৫ ইং (২৫ রমজান) রোজ বুধবার সকাল ১০.৩০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উলামায়ে কেরামের উদ্দেশ্যে "মজলিসুল উলামা" এর আয়োজন করা হয়েছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড (বেফাক)-এর মহাসচিব ও