শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বেফাকে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ৫০ জন মেধাতালিকায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুফতী নজরুল ইসলাম ভাসানী সাহেবের প্রতিষ্ঠান রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা ১৪৪৫—৪৬ হিজরী শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ—এর অধীনে অনুষ্ঠিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় এই বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।

ইবতিদাইয়্যায় পরীক্ষার্থী ৩৯ জন মেধা তালিকায় ২২ জন
মুতাওয়াসসিতায় পরীক্ষার্থী ২৫ জন মেধা তালিকায় ২১ জন
সানাবিয়া উলয়ায় পরীক্ষার্থী ১৮ জন মেধা তালিকায় ০৭ জন

মোট পরীক্ষার্থী: ৯৩ জন 
মেধা তালিকায়: ৫০ জন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, রব্বানীনগর- এ অবস্থিত এই মাদরাসাটি তালিম, তরবিয়ত ও উন্নত পরিবেশে এক অনন্য প্রতিষ্ঠান। বুযুর্গানে দ্বীনের পরামর্শ ও দিক-নির্দেশনার আলোকে আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ‘রওজাতুল জান্নাত’ সুনাম-সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে। 

আগামী ৬, ৭ ও ৮ শাওয়াল নতুন শিক্ষাবর্ষে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে পরবর্তীতেও ভর্তি চলবে।


বেফাক বোর্ডে এই মাদরাসার সাফল্য:
➤ প্রতিষ্ঠার প্রথম বছরই (২০২১ সাল) ১৭ জন পরীক্ষার্থীর মাঝে ৫ জন মেধাতালিকায়
➤ দ্বিতীয় বছর ৩৪ জনের মাঝে ১৭ জন
➤ তৃতীয় বছর ৪৮ জনের মাঝে ৩০ জন
➤ গত বছর ৬৩ জনের মাঝে ৪৩ জন মেধাতালিকায় স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ। 

যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন,
01770-460046,
01636-266142

ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়ার সন্নিকটে, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ