শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘আল্লামা সুলতান যওক নদভীর স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

সদ্য চলে যাওয়া দেশের অন্যতম শীর্ষ আলেম, শিক্ষা সংস্কারক, বিশিষ্ট ভাষাবিদ আল্লামা সুলতান যওক নদভী রহ. স্মরণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। ‘স্মরণে বরণে’ শিরোনামে এই বিশেষ অনুষ্ঠানটিতে স্থান পায় আল্লামা সুলতান যওক নদভী রহ.-এর জীবনী, অবদান এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ। 

অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় ৬ মে মঙ্গলবার, রাত ৯টা ৩০ মিনিটে।

এই অনুষ্ঠানটি সম্প্রচার হয়েছে অনলাইন ভিত্তিক ইসলামি প্ল্যাটফর্ম ‘ourislam tv’ পেইজে।
স্মৃতিচারণ অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশ নেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহ বাকী নদভী, মুহাদ্দিস ও লেখক মাওলানা যাইনুল আবিদীন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইলমি অবদান, আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা তাঁর আদর্শ, শিক্ষকতা জীবন, ব্যক্তিত্ব এবং ইসলামের প্রতি তাঁর নিষ্ঠা তুলে ধরেন। কেউ বলেন, তিনি শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি গভীর দয়া ও সৌজন্য দেখাতেন; কারও অনুপস্থিতি হলে তা গোপনে বলতেন, প্রকাশ্যে নয়। কেউ স্মরণ করেন তাঁর আরবি ভাষাজ্ঞান এমন ছিল যে, নিয়মতান্ত্রিক পড়াশোনা না করেও নদওয়াতুল উলামা থেকে ‘নদভী’ উপাধি পান। আরেকজন বলেন, হুজুর ছাত্রদের নাম ও বিস্তারিত বহু বছর পরও বলে দিতে পারতেন।

আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইলমি সাধনা, চারিত্রিক মাধুর্য ও শিক্ষায় অসাধারণ অবদানের স্মৃতি নতুন প্রজন্মকে আলোকিত করবে—এমন প্রত্যাশাই উঠে আসে এই অনুষ্ঠানজুড়ে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ