সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

আল্লামা যওক রহ. বিনয়ী ও যুগ সচেতন আলেম ছিলেন: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সোমবার (২৬ মে) চট্টগ্রামের জামেয়া দারুল মা'আরিফ পরিদর্শনে আসেন। এসময় উপদেষ্টাকে অভ্যর্থনা জানান জামেয়ার বর্তমান মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল এবং জামেয়ার শিক্ষক-ছাত্রবৃন্দ।

উপদেষ্টা প্রথমেই জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সদ্য মারা যাওয়া আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর কবর জিয়ারত করেন। এরপর মতবিনিময় সভায় অংশ নেন।

জামেয়ার নবনিযুক্ত মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীলের সভাপতিত্বে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আল্লামা যওক নদভী রহিমাহুল্লাহর স্মৃতিচারণ করতে গিয়ে উপদেষ্টা বলেন, ‘আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন আপাদমস্তক বিনয়ী, যুগ সচেতন ও আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ আলেমে দ্বীন। আমি (ধর্ম উপদেষ্টা)-সহ আমরা তিন ভাই হুজুরের শিষ্য। সৌদি আরবের রাজকীয় সফরে আমি ও হুজুর একইসঙ্গে ছিলাম। বিভিন্ন সময় হুজুর আমাকে ফোন করে বিভিন্ন পরামর্শ নিতেন। আবার উপদেষ্টা হবার পর পরামর্শ ও সাহস দিতেন। তিনি উস্তাজদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন।’