বিশেষ প্রতিনিধি
আওয়ামী লীগ টানা প্রায় সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকাকালে সবচেয়ে কোণঠাসা অবস্থায় ছিল জামায়াতে ইসলামী। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর দলটি যেন মুক্ত বিহঙ্গের মতো ভেসে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরে উপেক্ষার শিকার দলটি এখন গণমাধ্যমেরও বেশ মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। যেসব মিডিয়া গত পনের বছর জামায়াতের ইতিবাচক সংবাদ এড়িয়ে যেতো তাদের এখন জামায়াতকে নিয়ে বেশ মাতামাতি করতে দেখা যায়।
গত প্রায় দশ মাসে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণমাধ্যমের ব্যাপক কাভারেজ পেয়েছেন। তার সুন্দর সুন্দর কথা অনেকের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে কোনো কোনো কথায় বিতর্কও হয়েছে নানা মহলে। এমনকি দলীয় নেতাকর্মীরাও তার অনেক কথায় বিব্রত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২৭ মে) মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। ফাঁসির রশির সামনে থেকে বেঁচে যাওà